নদী দখলদারেরা সরকারের ঘাড়ে সওয়ার করে: কামরুল
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা–২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম বলেছেন, ‘নদী দখলদারেরা যে সরকারই ক্ষমতায় থাকুক—আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, জাতীয় পার্টি থাকুক—সেই সরকারের ঘাড়ে সওয়ার করে। নদী দূষণ করে। এটাই স্বাভাবিক। এটাই হচ্ছে।’
সীমানাখুঁটি বসানো হলে দখলদারেরা তা সরিয়ে দেন, এমন মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তারা সরকারি দলের ওপর আসর করে, সরকারি দলের ওপর ভরসা করে। এদের কোনো দল নেই। যে সরকারই থাকুক, তার ঘাড়ে সওয়ার করে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমরা অতীতে যে বুড়িগঙ্গা দেখেছি, সেই বুড়িগঙ্গা চাই, এটা পরিষ্কার কথা।’

No comments