সেরা চারে না থাকলেও চাকরি থাকবে চেলসি কোচ পটারের

 ইংলিশ প্রিমিয়ার লিগে ৬ ম্যাচ আর চ্যাম্পিয়ন্স লিগে ১ ম্যাচ—এই ৭ ম্যাচ মূল্যায়ন করে টমাস টুখেলকে বরখাস্ত করেছে চেলসি। দুই দিনের মাথায় নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে গ্রাহাম পটারকে, যিনি ব্রাইটনের দায়িত্বে ছিলেন।

কখনো চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের ডাগআউটে না দাঁড়ানো এই কোচকে আনা হয়েছে বিপুল প্রত্যাশা নিয়ে। কিন্তু প্রত্যাশা যদি না মেটে?

ব্রিটিশ সংবাদমাধ্যম


২০২৫ পর্যন্ত ব্রাইটনে চুক্তি ছিল পটারের। চেলসিতে যদি এক মৌসুম পরই পারফরম্যান্স সন্তোষজনক নয় বলে ছাঁটাই করে দেওয়া হয়?

এই প্রশ্নের জবাব খুঁজেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমের বিশ্লেষণ বলছে, পটারের ক্ষেত্রে ছাঁটাইয়ের ঘটনা হুট করে ঘটবে না। ব্রাইটনকে ১৭৪ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে স্টামফোর্ড ব্রিজে আনা হয়েছে পটারকে।

৭০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যে চুক্তি করা হয়েছে পাঁচ বছরের জন্য। দীর্ঘ মেয়াদের এই চুক্তির অর্থ প্রিমিয়ার লিগের সেরা চারে না থাকতে পারলে বা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা না করতে পারলেও হুট করে বরখাস্তের ঝুঁকি নেই ৪৭ বছর বয়সী এই কোচের।

No comments

Powered by Blogger.